সারাদেশ

নড়িয়ায় পরাজিত মেম্বার প্রার্থীকে পিটিয়ে হত্যা

মো. আল আমিন শোভন, শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আব্দুল মালেক মালত (৫৫) নামক এক পরাজিত মেম্বার প্রার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার প্রতিপক্ষের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার নওপাড়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক মালত আজিজুল হক মুন্সীকান্দি গ্রামের মৃত কচর আহাম্মেদ মালতের ছেলে। তিনি মোরগ প্রতীক নিয়ে ভোটে পরাজিত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পরাজিত মেম্বার প্রার্থী মালেক মালত নওপাড়া বাজারে গেলে তার চাচাতো ভাই প্রতিপক্ষ পরাজিত টিউবওয়েল প্রতীকের আরেক মেম্বার প্রার্থী দেলোয়ার হোসেন তাকে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করেন। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় পাশের মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

জেলা নির্বাচন অফিসসূত্রে জানা যায়, নওপাড়া ইউপির ৭ নং ওয়ার্ডে নির্বাচনে আপন দুই চাচাতো ভাই মালেক মালত ও দেলোয়ার হোসেন মেম্বার প্রার্থী ছিলেন। ওই ওয়ার্ডে চারজন মেম্বার প্রার্থী ছিলেন। এদের মধ্যে ইউপি সদস্য বিজয়ী হয়েছেন তাফাজ্জেল তপদার।

এ ব্যাপারে নড়িয়া থানার ওসি অবনি শংকর কর বলেন, নওপাড়ার মালেক মালত ও দেলোয়ার হোসেন দুই জনেই মেম্বার প্রার্থী ছিলেন। তারা আপন চাচাতো ভাই। দু’জনই পরাজিত হয়েছেন। এ নিয়ে গতকাল রাতে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে মালেক বাজারে গেলে তাকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করেন দেলোয়ার। এতে মারা যায় মালেক মালত। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা