টঙ্গীতে অগ্নিকাণ্ড
সারাদেশ

টঙ্গীতে গ্যাসের পাইপ ফেটে অগ্নিকাণ্ড 

গাজীপুর প্রতিনিধি: মহানগরীর টঙ্গীতে তিতাস গ্যাসের পাইপলাইন ফেটে অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে চেরাগআলীতে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, বেশ কয়েক দিন ধরে চেরাগআলীর বেপারিবাড়ি এলাকায় পাইপলাইন ফেটে গ্যাস বের হচ্ছিল। তিতাসকে বিষয়টি কয়েকবার জানানোর পরও কর্ণপাত করেনি।

টঙ্গী দমকল বাহিনীর পরিদর্শক এসকে তুহিন বলেন, সকালে গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে হঠাৎ আগুন লাগে। সংবাদ পেয়ে আগুন নিয়ন্ত্রণে দুই ইউনিট কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

টঙ্গী তিতাস গ্যাস বিক্রয় ও বিতরণ বিভাগের ব্যবস্থাপক এরশাদ মাহমুদ বলেন, সংবাদ পেয়ে তিতাস কর্তৃপক্ষের লোক পাঠানো হয়েছে। এ ছাড়া টঙ্গী দমকল বাহিনীকে খবর দেওয়া হয়েছে। মনে হচ্ছে পাইপ লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা