ছবি সংগৃহীত
সারাদেশ

পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের কীর্ত্তলী গ্রামে পুকুরের পানিতে ডুবে মেহেদী হাসান (৫) ও রিয়াদ হোসেন (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

শিশু দুজন হলো কীর্ত্তলী গ্রামের আব্দুল মান্নানের ছেলে মেহেদী এবং মো. রাব্বীর ছেলে রিয়াদ।

মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, সকালে মেহেদী ও রিয়াদ বাড়ির পাশে খেলতে যায়। হঠাৎ সবার অগোচরে একটি পুকুরের পানিতে পড়ে তারা ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে বেলা ১১টার দিকে পুকুরের পানি থেকে তাদের উদ্ধার করা হয়।

পরে নিথর অবস্থায় মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুবলারচরে কোটি কোটি টাকার মাছ নষ্ট

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টি ও ঝ...

শেষ টেস্টে নেই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম!

কুঁচকির ইনজুরিতে পড়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন শেষ টেস্ট থেকে ছিটকে গেলে...

কামিন্সেই পূর্ণ সমর্থন সিএর, নতুন তদন্তে না!

বহুল আলোচিত বল টেম্পারিং বিতর্ক নতুন করে মাথাচাড়া দেওয়ার প্রেক্ষাপটে টেস্ট...

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ার উদ্যোগ নিয়েছে সরকার: আমিনুল হক

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা ও গ্রামীণ অর্থনীতিক...

সব ‘সেনা’ দেশে সেঞ্চুরির কৃতিত্ব গড়লেন রাহুল!

ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে দক্ষিণ আ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা