ছবি সংগৃহীত
সারাদেশ

কাউন্সিলরসহ জোড়া খুন: আরেক আসামি গ্ৰেফতার

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল (৫০) ও আওয়ামী লীগ কর্মী হরিপদ সাহাকে (৫৫) গুলি করে হত্যা মামলায় ইমরান খন্দকার (২০) নামে আরও এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (০১ ডিসেম্বর) রাতে কুমিল্লা শহরের আলেখার চর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার ইমরান কুমিল্লা আদর্শ সদর উপজেলার সুজানগর এলাকার আবুল বাশারের ছেলে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমরান জানান ২২ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় তার মামাতো ভাই জিসান (এজাহার নামীয় ০৮ নং আসামি) তাকে ফোন করে তাদের বাসার দিকে যেতে বলেন। সেখানে যাওয়ার পর ইমরান এজাহারনামীয় আসামি শাহ আলম, সাব্বির, জেল সোহেল, সাজন ও মাসুমসহ অজ্ঞাতনামা আরও দুই তিনজন লোক দেখতে পান। তারা তিনটি কালো ব্যাগে অস্ত্র এবং হাত বোমা ভর্তি করছিলেন। ইমরান এবং জিসান তাদেরকে ব্যাগ ভর্তি করতে সহযোগিতা করেন। তারপর ব্যাগ তিনটি ইমরান এবং জিসানকে দিয়ে তারা পালিয়ে যান। এরপর ইমরান ও জিসান ব্যাগ তিনটি সংরাইশ এলাকায় রহিম ডাক্তারের গলিতে তাজিহা লজ নামক বাসার ভেতরে ফেলে দিয়ে চলে আসেন।

এ হত্যার ঘটনায় ইমরানকে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর বিকেলে কাউন্সিলর সৈয়দ সোহেল নিজ কার্যালয়ে বসে রাজনৈতিক কর্মীদের নিয়ে একটি বৈঠক করছিলেন। তখন পূর্ব বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী শাহ আলম এবং সুমনের নেতৃত্বে ৪টি মোটরসাইকেলযোগে ৭-৮ জন ওই কাউন্সিলরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে।

এতে কাউন্সিলরের পেটে, বুকে এবং মাথায় তিনটি এবং হরিপদ সাহার পেটে এবং বুকে দুটি গুলি লাগে। এলোপাতাড়ি গুলিতে আরও ৪ জন আহত হন।

পরে আহতদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে কাউন্সিলর সৈয়দ সোহেল এবং হরিপদ সাহা মারা যান। বাকি চারজন কুমেকে চিকিৎসাধীন রয়েছেন।

এ হত্যার ঘটনায় ইমরানসহ কাউন্সিলর সোহেলসহ জোড়া খুনের মামলায় এজাহারভুক্ত চারজন ও এজাহারের বাহিরে তিনজনসহ মোট ৭ জনকে গ্ৰেফতার করা হয়েছে। এছাড়াও বৃহস্পতিবার ভোরে এই মামলার প্রধান আসামি শাহ আলম পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এর আগে গত সোমবার দিবাগত রাতে মামলার ৩ নম্বর আসামি নগরীর সুজানগর এলাকার রফিক মিয়া ছেলে মো. সাব্বির রহমান (২৮) ও মামলার ৫ নম্বর আসামি নগরীর সংরাইশ এলাকার কাঁকন মিয়ার ছেলে সাজন (৩২) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা