ছবি প্রতীকী
সারাদেশ

বাসচাপায় পল্লী চিকিৎসক নিহত

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীর আহম্মেদ নগর এলাকায় যাত্রীবাহী বাসচাপায় নাজমুল ইসলাম (২৯) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল ইসলাম তানোর উপজেলার বিল্লিবাজার গ্রামের বাসিন্দা।

জানা গেছে, মোটরসাইকেলে করে নওদাপাড়ার দিক থেকে শালবাগানের দিকে যাচ্ছিলেন নাজমুল ইসলাম। ওই সময় মহানগরী থেকে একটি বাস নওগাঁর দিকে যাচ্ছিল। শালবাগান ওয়াসা অফিসের সামনে বাসটি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নাজমুল ইসলামের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

নগরীর বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, নিহতের স্বজনরা এলে এ ঘটনায় বোয়ালিয়া থানায় একটি মামলা হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা