মৃত্যুদণ্ড
সারাদেশ

গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা: সাংসারিক মনোমালিন্যের কারণে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করার অপরাধ প্রমাণিত হওয়ায় গাইবান্ধায় এক ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মাইদুল ইসলাম মিঠু ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এই রায় দেন।

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মামলার বাদী আব্দুর রাজ্জাক জানান, তার মেয়ে খাদিজা বেগমের সঙ্গে মায়দুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বনিবনা হচ্ছিলো না। এই সূত্র ধরে ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি রাতে মায়দুল তার স্ত্রী খাদিজাকে প্রথমে মারপিট করে। পরে শ্বাসরোধ করে হত্যা করে।

পরে নিহতের পিতা আব্দুর রাজ্জাক বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘদিন মামলার চলার পর সাক্ষ্য প্রমাণ শেষে আজ এই রায় দেন আদালত।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের স্টেনোটাইপিস্ট মিজানের ঘুষ বাণিজ্য

ঘুষ, অনিয়ম ও প্রভাবশালী সিন্ডিকেটের কবলে পড়ে কার্যত জিম্মি হয়ে আছে মুন্সীগঞ্জ...

সংবিধান সংস্কার আদৌ হবে কি?

নির্বাচনের ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের যে...

ইরানে যুক্তরাষ্ট্রের স্থল অভিযানের প্রস্ততি!

ইরানের সঙ্গে যুদ্ধে প্রথমবারের মতো মেরিন স্থল সেনা মোতায়েন করতে যাচ্ছে যুক্তর...

ঈদের পরে বিরোধী জোটের বড় কর্মসূচি আসছে

হ্যাঁ জয়ী হওয়ায় আদেশ অনুযায়ী, ত্রয়োদশ সংসদ দ্বৈত ভূমিকা পালন করবে। নির্বাচিত...

শক্ত অবস্থানে ইরানের শীর্ষ নেতৃত্ব

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় এখনো ইরানের শীর্ষ নেতৃত্ব অক্ষত আছে। দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা