ছবি সংগৃহীত
সারাদেশ

অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীর কয়রা নদী থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছরের হবে।

বুধবার (১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি ৫ থেকে ৭ দিন আগের বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, দুপুরের দিকে নদীতে একটি লাশ ভাসছে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার গায়ে একটি কালো সালোয়ার, লাল রংয়ের জামা ও বোরকা ছিল।

শিবপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নদী থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় না পেলে লাশ আঞ্জুমানের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা করা হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজ মহান মে দিবস

আজ পহেলা মে; আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিনটি মে দিব...

বৃষ্টি ও তেলের দামের প্রভাব নিত্যপণ্যের বাজারে

বৃষ্টি আর পরিবহনের ভাড়া বৃদ্ধির অজুহাতে রাজধানীর ব...

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশু...

প্রথম বাংলাদেশি বাবরের বিশ্বের পঞ্চম উঁচু পর্বতশৃঙ্গ মাকালু জয় 

নিজেকে আরেক ধাপ উচ্চতায় তুলে নিলেন পর্বতারোহী বাবর...

শিল্পী বিপাশা গুহঠাকুরতা স্মৃতি পুরস্কার প্রদান অনুষ্ঠান আজ

প্রসঙ্গ নজরুল-সঙ্গীত গ্রুপের প্রতিষ্ঠাতা শিল্পী বি...

সঞ্জয়ের ৩০ হাজার কোটি রুপির সম্পত্তির কী হবে

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী সঞ্জয়...

দক্ষিণ এশিয়ায় দক্ষতাসম্পন্ন শিক্ষকের হারে সবার পেছনে বাংলাদেশ

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ন্যূনতম দক্ষতাসম্পন্...

সংসদের সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগ...

ফারুকী অনেক শিল্পীর জীবন শেষ করে দিয়েছেন: অরুণা বিশ্বাস

সাবেক অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ম...

টরন্টো বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ, যা জানালেন ইরানি ফুটবলপ্রধান

ফিফার ৭৬তম কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা