ছবি সংগৃহীত
সারাদেশ

সাভারে স্কুলছাত্রকে গাড়িচাপা, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, সাভার: সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে এক স্কুলছাত্রকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর অবস্থায় ওই ছাত্রকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১ নভেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের পাকিজা গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেছে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এরপর পুলিশের আশ্বাসের ভিত্তিতে সড়ক থেকে সরে যায় তারা।

অবরোধ চলাকালীন শিক্ষার্থীরা প্রত্যেক গাড়ি ও চালকের ড্রাইভিং লাইসেন্স চেক করছে। এ সময় চালকের লাইসেন্স না থাকায় শিক্ষার্থীরা ১০-১২টি গাড়ি আটক করে। পরে ট্রাফিক পুলিশ তাদের জরিমানা করে ছেড়ে দেয়।

সাভার ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই এডমিন) আব্দুস সালাম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের অবরোধের কথা শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আশ্বাসের ভিত্তিতে তাদের সড়ক থেকে সরাতে সক্ষম হই। অভিযুক্ত পরিবহনটি চিহ্নিত করার চেষ্টা চলছে। চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এখন সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা