সারাদেশ

সিংড়ায় মসজিদের নামে চাঁদাবাজি

নিজস্ব প্রতিনিধি, সিংড়া (নাটোর): নাটোরের সিংড়া চলনবিল পয়েন্টে জামে মসজিদের নামে পর্যটকদের নৌকা থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। শুধু পর্যটকদের নৌকাই নয়, যেকোনো নৌকা ওইখানে ভিড়লেই দিতে হচ্ছে চাঁদা। কেউ চাঁদা দিতে আপত্তি করলে বা কারণ জানতে চাইলে অকথ্য ভাষায় গালিগালাজসহ জরিমানাও আদায় করা হয়।

জানা গেছে, চলনবিল পয়েন্টে এলাকার কতিপয় যুবক সংবদ্ধ হয়ে নৌকা প্রতি ১০০ টাকা করে চাঁদা আদায় করছে। তাদের দাপটে কেউ কথা বলতে সাহস পায় না। এদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন।

সম্প্রতি গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার সাংবাদিকরা নৌকা নিয়ে চলনবিল ভ্রমণকালে চলনবিল পয়েন্টে গেলে তাদের কাছেও চাঁদা দাবি করা হয়। সাংবাদিকের নৌকা পরিচয় দেওয়ায় ক্ষিপ্ত হন এবং গালাগালি করেন। পরে “পেট্রোবাংলা পয়েন্ট জামে মসজিদ” এর একটি রশিদে ১০০ টাকা চাঁদা আদায় করেন তারা।

জানা যায়, চাঁদা আদায় এবং দুর্ব্যবহারের কারণে অনেক পর্যটকের নৌকা সিংড়া চলনবিল পয়েন্টে যাচ্ছেন না। এর প্রতিকার হওয়া উচিত বলে অনেক ভুক্তভোগী মনে করেন। তাছাড়া সম্ভাবনা থাকা সত্ত্বেও চলনবিল পয়েন্টে পর্যটকদের ভিড় কমে গেছে। তবে তিশিখালি, বিলসা ও কুন্দইল পয়েন্টে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

নাটোরের জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ জানান, মসজিদের নামে এ ধরণের চাঁদাবাজির কোনো সুযোগ নেই। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা