ছবি: সংগৃহীত
সারাদেশ

আইসিটি অ্যাক্ট ভুঁইফোড়দের জন্য 

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর: বাংলাদেশ প্রেস ইন‌স্টি‌টিউটের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেছেন, সারাদেশে তথ্য প্রযু‌ক্তির বিকাশ ঘটেছে। বর্তমান সরকার যে আইসিটি অ্যাক্ট করেছে সেটা স‌ত্যিকা‌রের গণমাধ্যমের জন্য নয়, ভুঁইফোড়দের জন্য। এ জন্য ডি‌জিটাল নিরাপত্তা আইন ফেসবুক ও ভুঁইফোড় অনলাইনের প্রতি প্রয়োগ করা হ‌চ্ছে।’

বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লা‌ব মিলনায়তনে তিন‌ দিনব্যাপী সাংবা‌দিকতায় বু‌নিয়া‌দি ও অনুসন্ধানমূলক রি‌পো‌র্টিং বিষয়ক কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জাফর ওয়াজেদ বলেন, ‘করোনাকালেও আমরা প্রযু‌ক্তির সহ‌যো‌গিতা নি‌য়ে অনলাইনে সারাদেশের সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা ক‌রি‌য়েছি।’

চাঁদপুর প্রেসক্লা‌বের সভাপ‌তি ইকবাল হো‌সেন পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহিম বাদশার সঞ্চলনায় এ সময় বি‌শেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জু‌য়েল, ফ‌রিদগঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান জা‌হিদুল ইসলাম রোমান, পিআইবির প্রশিক্ষক এবং রাজশাহী বিশ্ববিদ্যাল‌য়ের গণ‌যোগা‌যোগ ও সাংবা‌দিকতা বিভাগের সহ‌যোগী অধ্যাপক প্রদীপ কুমার পা‌ণ্ডে প্রমুখ।

গত সোমবার (১৩ সেপ্টেম্বর) চাঁদপুর প্রেসক্লা‌বের আ‌য়োজ‌নে তিন‌ দিনব্যাপী এই কর্মশালায় ৭০ জন সাংবা‌দিক অংশগ্রহণ করেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দনবার্তা

ঢাকা: যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জান...

২ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় উদ্যোগ

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী এলাকার বসবাসকারী ২ হাজার দুস্থ, হতদরিদ্র ও অসহায...

কোলেস্টেরল নিয়ন্ত্রণে জাদুকরী ৬ মসলা

খাবারের স্বাদ,রঙ,সুগন্ধ যোগ করে অনন্য মাত্রায় নিয়ে যেতে বহু যুগ ধরে আমাদের রা...

সাভারে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ২ 

সাভারের উলাইল এলাকায় অটোরিকশা চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবককে গ...

খাগড়াছড়ি রিজিওনের মানবিক সহায়তা প্রদান

"শান্তি -সম্প্রীতি - ও উন্নয়ন" বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়িতে আর্ত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে পুরোনো নিয়ম    

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী এমপিও পদে নিয়োগের সু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা