ছবি: সংগৃহীত
সারাদেশ

সুদের টাকার দ্বন্দ্বে বৃদ্ধ খুন

নিজস্ব প্রতিনিধি, ভোলা: ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের রায়রাবাদ গ্রামে শাহাজাহান মিয়া (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় সুদের কারবারিদের বিরুদ্ধে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

নিহত শাহাজাহান মিয়া ওই গ্রামের ছফর আলী সরদার বাড়ির মৃত মফিজের ছেলে।

জানা গেছে, নিহত শাহাজাহানের ছোট ভাই আবুল কালাম একই বাড়ির মৃত ইমান আলী সরদারের ছোট ছেলে প্রবাসী মো. আলমগীরের কাছ থেকে কয়েক মাস আগে সুদের ওপর টাকা ধার নেন। ওই টাকা সময় মতো পরিশোধ করতে না পেরে আরও এক মাস সময় চান তিনি।

এদিকে সুদ ও টাকা ফেরত না পেয়ে বড় ভাই জাহাঙ্গীরকে ব্যবস্থা নিতে বলেন প্রবাসী আলমগীর। এর পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীর আবুল কালামের জমি দখলের চেষ্টা করেন। এতে আবুল কালামের ভাই শাহাজাহান বাধা দিলে তাকে মারধর করেন জাহাঙ্গীর ও তার লোকজন। একপর্যায়ে তারা বৃদ্ধ শাহাজান মিয়াকে ওপরে তুলে মাটিতে আছাড় মারেন। এতে ঘটনাস্থলেই জ্ঞান হারান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা