ছবি: সংগৃহীত
সারাদেশ

স্ত্রীকে নির্যাতন করায় কারাগারে স্বামী

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট উপজেলার উত্তর লামছি গ্রামে যৌতুকের ২ লাখ টাকা না দেয়ায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগে পারভেজ আলম ওরফে ফয়সাল (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, গত ১৫ জুন পাঁচ লাখ টাকা দেনমোহরে ওই তরুণীকে বিয়ে করেন একই এলাকার পারভেজ আলম ফয়সাল। এরপর বাবার বাড়িতেই থাকেন তিনি। বিয়ের কিছুদিন পর ফয়সাল বিদেশ যাওয়ার কথা বলে স্ত্রীর কাছে ২ লাখ টাকা দাবি করেন। কিন্তু বাকপ্রতিবন্ধী বাবা দরিদ্র হওয়ায় টাকা দিতে অপারগতা জানান তরুণী। টাকা না দেয়ায় ভাসুর মিজানুর রহমানের প্ররোচনায় শ্বশুরবাড়ি গিয়ে ফয়সাল তাকে মারধর করেন।

গতকাল মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে থানায় স্বামী ও ভাসুরের বিরুদ্ধে নির্যাতন ও যৌতুকের মামলা করেন। ওইদিন রাতেই স্বামীকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া অভিযুক্ত ভাসুরকেও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা