সারাদেশ

মুন্সীগঞ্জে দেশীয় অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ২ টি রাম দা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার আধারা ইউনিয়নের ষোলারচর গ্রাম থেকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি জানিয়েছে সদর থানা পুলিশ।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, আধারা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শোলারচর গ্রামে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতির দুইটি গ্রুপে দ্বন্দ্ব অনেক দিন ধরেই চলছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ দেশীয় অস্ত্র কোন এক গ্রুপ সংগ্রহ করেছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী নিয়ে একাধিক মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে গ্রুপিং চলছে।

থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় আধারা ইউনিয়নের ষোলারচর গ্রামে চাপা উত্তেজনা বিরাজ করছে। তবে পুলিশ বাহিনী সতর্ক রয়েছে।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি মো. আবু বকর সিদ্দিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত টহল অভিযান পরিচালনাকালে এসব রাম দা পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। ষোলারচর গ্রামে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় কারা জড়িত, তাদের খুঁজে বের করা হবে। জড়িত কাউকে কোনো রকম ছাড় দেওয়া হবে না।

সান নিউজ/এনএএম/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে স...

জবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নসংক্রান্ত তিন দফা দ...

ঢাকা কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি কর্...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা