সারাদেশ

মাদারীপুরে কৃষককে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে চান্দু ভুঁইয়া (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৩০ আগস্ট) মাদারীপুরের মিয়ার হাটবাজারে পাট বিক্রি শেষে নৌকা করে বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটে। জানা যায়, আহত কৃষক জেলার কালকিনি উপজেলার কালাই সরদারের চড় গ্রামের হাসু ভুঁইয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পাটবিক্রি শেষে নৌকা করে বাড়ি ফেরার সময় কয়েকজন ট্রলারে এসে নৌকা থামিয়ে চান্দু ভুঁইয়ার দু’পাসহ সমস্ত শরীরে হাতুরী দিয়ে আঘাত করে এবং ডান পা কাটারী দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় তার ডাক চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে আসলে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে কালকিনি সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত চান্দু ভুঁইয়া বলেন, আমি হাটে পাট বিক্রি করে বাড়ি যাওয়ার সময় ঐ দলের লোকেরা আমার নৌকা থামিয়ে আমাকে টেনে তাদের ট্রলারে নিয়ে হাতুড়ী দিয়ে পিটিয়ে ও কাটার দিয়ে আমার এক পা রক্তাক্ত করে ফেলেছে। আমি ওই দুর্বৃত্ত দুর্বৃত্তদের বিচার চাই।

কালকিনি থানার অফিসার ইনচার্জ ইসতিয়াক আসফাক রাসেল জানান, ঘটনা শুনেছি, এখনো অভিযোগ পাইনি, পেলে ব্যবস্থা নিব।

সান নিউজ/এনএএম/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা