সারাদেশ

চাঁদপুরে অনির্দিষ্টকালের জন্য টিকাদান বন্ধ

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর : চাঁদপুরে টিকার সংকট থাকায় অনির্দিষ্টকালের জন্য প্রথম ডোজ দেওয়া বন্ধ করেছে স্বাস্থ্য বিভাগ।

বুধবার (১১ আগস্ট) সকাল থেকে জেলার কোনো টিকাদান কেন্দ্রে করোনার প্রথম ডোজ দেওয়া হচ্ছে না।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, শুরুতে জেলায় করোনার টিকা গ্রহণে আগ্রহ না থাকলেও সম্প্রতি টিকা নেওয়ার হার ব্যাপকভাবে বেড়েছে। এ অবস্থায় টিকার তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে জেলায় অনির্দিষ্টকালের জন্য প্রথম ডোজ দেওয়া বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ।

তবে করোনার টিকার দ্বিতীয় ডোজও বুধবার (১১ আগস্ট) পর্যন্ত বন্ধ রয়েছে। তবে যারা দ্বিতীয় ডোজ গ্রহণের জন্য মোবাইল ফোনে এসএমএস পেয়েছেন শুধু তারাই টিকাদান কেন্দ্রে এলে মজুদ থাকা সাপেক্ষে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ বলেন, চাঁদপুরে দু’এক দিনের মধ্যে নতুন করে করোনার টিকা আসার কথা রয়েছে। নতুন করে টিকা এলে শনিবার (১৪ আগস্ট) থেকে শুধু প্রথম ডোজ গ্রহণকারীদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে। আপাতত কিছু দিন প্রথম ডোজ দেওয়া বন্ধ থাকবে। পরে টিকা প্রাপ্তি সাপেক্ষে আবার প্রথম ডোজ দেওয়া শুরু হবে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত (৭ ফেব্রুয়ারি থেকে ১০ আগস্ট) ২ লাখ ৬১ হাজার ৫৩ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৬০ হাজার ৩৯০ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫০ হাজার ৮১৮ জন। দ্বিতীয় পর্যায়ের প্রথম ডোজ নিয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৩৪২ জন ও দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ হাজার ৫০৩ জনকে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা