সারাদেশ

মানিকগঞ্জে মৃত্যু ৪, শনাক্ত ১২৯ জন 

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চারজন। তাদের মধ্যে করোনায় একজন এবং উপসর্গে তিনজন মারা যান। এ সময় জেলায় ৩৬৯টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১২৯ জন। পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩৪ দশমিক ৯৫ শতাংশ।

বুধবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যা কোভিড ডেডিকেটেড হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলার সাতটি উপজেলায় নতুন ১২৯ জন শনাক্তের মধ্যে মানিকগঞ্জ সদরে ৫৩ জন, হরিরামপুরে ২৪ জন, সিংগাইরে ১৮ জন, ঘিওরে ১৫ জন, শিবালয়ে ১২ জন, সাটুরিয়ায় ৬ জন এবং দৌলতপুরে একজন শনাক্ত হয়েছেন।

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা কোভিড ডেডিকেটেড হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) কাজী এ কে এম রাসেল বলেন, কোভিড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চারজন। তাদের মধ্যে করোনায় একজন এবং আইসোলেশন ওয়ার্ডে উপসর্গে তিনজন।

তিনি বলেন, হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ২০০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩৭ জন রোগী।

জেলায় এ পর্যন্ত মোট ৩৬ হাজার ৮৬৫টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৬ হাজার ৮০১ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৭৭ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১১২ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

দুই পক্ষের বিরোধে বলি সালমানের স্টুডিও

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন তথ্...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা