সারাদেশ

বিশ্বজিৎ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : বিশ্বজিৎ দাস হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইমরান হোসেনকে (৩২) ফরিদপুরের সদরপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) রাত ১১টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানায়, সদরপুর পুলিশের কাছে গোয়েন্দা তথ্য ছিলো পলাতক ইমরান একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে সদরপুরের চর বিষ্ণপুর এসেছেন। এই খবরে পুলিশ ছদ্মবেশে ওই এলাকায় অবস্থান করেন। পরে রাত ১১টার দিকে সদরপুর উপজেলার চর বিষ্ণপুর এলাকার একটি রাস্তা থেকে তাকে গ্রেফতার করেন।

ওসি আরও জানায়, ইমরানকে ফরিদপুর আদালতে সোপর্দ করা হবে। পরে ঢাকার সূত্রাপুর থানা পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

জানা গেছে, আট বছর আগে ২০১৩ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে একটি হত্যা মামলায় তার অনুপস্থিতিতে যাবজ্জীবন সাজা হয় ইমরানের। ওই হত্যা মামলা চলাকালীন থেকেই পলাতক ছিলেন ইমরান। তিনি সেই সময় ছাত্রলীগের একজন কর্মী ছিলেন।

উল্লেখ, ২০১২ সালের ৯ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে সূত্রাপুর এলাকায় সরকারবিরোধী আইনজীবীদের এক মিছিলে তাড়া করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কবি নজরুল ইসলাম কলেজের ছাত্রলীগের নেতা-কর্মীরা। ওই সময় তারা পথচারী লন্ড্রী ব্যবসায়ী বিশ্বজিৎ দাসকে সামনে পেয়ে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় ওই দিনই সূত্রাপুর থানায় মামলা হয়। স্পর্শকাতর হওয়ায় মামলাটি পরে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। পুলিশ ২১ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা