ছবি: সংগৃহিত
সারাদেশ
১৯ শিক্ষক-কর্মচারীকে অর্থ ফেরতের নির্দেশ

 ফরিদপুরে মাদ্রাসায় নিয়মবহির্ভূতভাবে দেড় কোটি টাকা উত্তোলন

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ইকামাতেদ্বীন মডেল কামিল মাদ্রাসার ১৯ জন প্যাটার্ন বহির্ভূত শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে প্রায় দেড় কোটি টাকা অতিরিক্ত উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তোলিত ১ কোটি ৪৪ লাখ ৪৮ টাকা সরকারি কোষাগারে ফেরত জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

সোমবার (৩ আগস্ট) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

অধিদপ্তর জানিয়েছে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের এমপিও পুনর্বিবেচনা, গ্রেড পরিবর্তন, বাতিল ও স্থগিত সংক্রান্ত কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে বিষয়টি পর্যালোচনা করা হয়। পরে গত ১৬ জুলাই অনুষ্ঠিত এমপিও বাছাই ও অনুমোদন কমিটির সভায় ইকামাতেদ্বীন মডেল কামিল মাদ্রাসার ১৯ জন শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

সভায় ফাজিল ও কামিল স্তরের ওই শিক্ষক-কর্মচারীদের ইনডেক্স কর্তনের পাশাপাশি তাদের নামে অতিরিক্ত উত্তোলিত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পৃথক চিঠিতে সংশ্লিষ্টদের এক মাসের মধ্যে নির্ধারিত অর্থ সরকারি কোষাগারে জমা দিয়ে ট্রেজারি চালানের মূল কপি বা সত্যায়িত অনুলিপি অধিদপ্তরে জমা দিতে বলা হয়েছে।

অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট ১৯ জন শিক্ষক-কর্মচারীর কাছ থেকে বিভিন্ন অঙ্কের অর্থ ফেরত নেওয়া হবে। তাদের মধ্যে সর্বোচ্চ ২১ লাখ ৩৫ হাজার ৫৪১ টাকা ফেরত দিতে হবে প্রভাষক (ইসলামের ইতিহাস) মো. ফারুক হোসেনকে। এছাড়া প্রভাষক (বাংলা) মো. কুদরাতুর রহমান ও প্রভাষক (ইংরেজি) ফকরুল ইসলামকে ১৮ লাখ ১ হাজার ১০২ টাকা করে ফেরত দিতে বলা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত উত্তোলিত অর্থ জমা না দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পাবলিক ডিমান্ড রিকভারি (পিডিআর) আইনের বিধান অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং মামলা দায়ের করা হবে।

এ সিদ্ধান্তের অনুলিপি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা, ফরিদপুরের জেলা প্রশাসক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মাদ্রাসার সভাপতি ও অধ্যক্ষের কাছে পাঠানো হয়েছে।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা