ছবি: প্রতিনিধি
সারাদেশ

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মুন্সীগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে সোমবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় এক হাজার বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মুন্সীগঞ্জ জেলা ইউনিটের চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র এ কে এম ইরাদত মানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এবং জেলা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. হালিম হোসেন।

এ সময় জেলা ইউনিটের যুব প্রধান, কর্মকর্তা ও বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক কর্মসূচিতে অংশ নেন। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে জেলার ছয়টি উপজেলার স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নিজ নিজ এলাকায় রোপণের জন্য গাছের চারা বিতরণ করে।

সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. হালিম হোসেন জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

মারা গেছেন ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত

ভারতীয় চলচ্চিত্রের পরিচিত মুখ ও ‘গজনি’ সিনেমার খলনায়ক চরিত্রে জনপ...

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় ৪১৬ প্রাণহানি, মোটরসাইকেলে সর্বোচ্চ মৃত্যু 

দেশে সড়ক দুর্ঘটনার ভয়াবহতা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গত জুলাই মাসে দেশে...

হামের প্রকোপে চিকিৎসা ব্যয়ে নিঃস্ব পরিবার

বাংলাদেশে আবারও হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। একসময় নিয়ন্ত্রণে...

হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে সাক্ষ্য শুরু আজ

জুলাই গণ–অভ্যুত্থানের সময় চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় করা ম...

সপ্তাহেই বাজিমাত, আয়ের শিখরে স্পাইডার-ম্যান

বিশ্বজুড়ে সিনেমা হলে দর্শক সংকটের মধ্যে নতুন আশার আলো দেখিয়েছে মার্ভেল ও সনির...

গুইমারেসের আগমনে আর্সেনালের শিরোপা স্বপ্ন

দীর্ঘ অপেক্ষার পর প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের আত্মবিশ্বাস নিয়ে নতুন মৌসুমের প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা