সারাদেশ

প্রশিক্ষণ ছাড়া টিকা পুশ করলেন এমপি

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের সালেহা-ইমারত মেডিকেল সেন্টার টিকাদান কেন্দ্রে এক বৃদ্ধের শরীরে টিকা পুশ করেছেন সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার এনামুল হক। তিনি রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি।

শনিবার (০৭ আগস্ট) দুপুরের দিকে ওই কেন্দ্রে বৃদ্ধের শরীরে টিকা পুশ করে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে সেখানে থাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান কেন্দ্রে আসা অন্যদের শরীরে টিকা পুশ করেন। এই কেন্দ্রে মোট ৬০০ জনকে টিকা দেওয়া হয়েছে।

এদিকে টিকা পুশ করে টিকাদান কর্মসূচির উদ্বোধনের ছবি ও ভিডিও বিকেলে এমপি তার ফেসবুকে পোস্ট দিয়েছেন। তবে প্রশিক্ষণ ছাড়া একজন জনপ্রতিনিধির টিকা পুশ করার ঘটনায় অনেকেই বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন।

এ বিষয়ে রাজশাহীর সিভিল সার্জন ডা. মো. কাইয়ুম তালুকদার জানান, প্রশিক্ষিত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ছাড়া কারও টিকা পুশ করা ঠিক না।

ওই টিকাদান কর্মসূচিতে এমপির সঙ্গে উপস্থিত ছিলেন - বাগমারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রাব্বানী, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার, মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আসলাম আলী প্রমুখ।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা