সারাদেশ

ভিমরুলের কামড়ে প্রাণ গেল প্রভাষকের

জেলা প্রতিনিধি, লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে ভিমরুলের কামড়ে সুভাষ চন্দ্র রায় (৪০) নামে এক প্রভাষক মারা গেছেন।

মঙ্গলবার (৩ আগস্ট) দুপুর ২টায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সুভাষ চন্দ্র রায় সতীরপাড় এলাকার মৃত প্রসন্ন কুমার রায়ের ছেলে এবং স্থানীয় এস কে ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত কুমার জানান, দুপুরে সতীরপাড় এলাকায় বাড়ির পাশে লেবু বাগানে গরুর জন্য ঘাস কাটতে যান সুভাষ চন্দ্র। এ সময় ভিমরুল তাকে কামড় দেয়। পরিবারের লোকজন তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় মারা যান তিনি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা