সারাদেশ

আলীপুরে ফের তীব্র ভাঙন 

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে ফের যমুনার তীব্র ভাঙন শুরু হয়েছে। ভাঙনে প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদরাসা, হাট বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে শত শত ঘরবাড়ি ও বসতভিটা।

মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে সরেজমিনে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের আলীপুর এলাকায় গিয়ে এমন চিত্র দেখা গেছে।

সোমবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ভাঙনে প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদরাসা, হাট বিলীন হয়ে যায়।

গোহালিয়াবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ইউপি সদস্য আব্দুল খালেক এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, ভাঙনরোধে কাজ ধরা হবে। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করা হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা