সারাদেশ

খেলতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে ডুবে আব্দুর রহমান (৭) ও তালহাজ (৭) নামে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সহবতপুর ইউনিয়নের চরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আব্দুর রহমান চরডাঙ্গা গ্রামের রাসেল মিয়ার ছেলে এবং তালহাজ জাহিদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে দুই চাচাতো ভাই আব্দুর রহমান ও তালহাজ এবং পাশের বাড়ির রবিউলের ছেলে রাফি (৬) বাড়ির পাশে খেলা করতে যায়। এ সময় আব্দুর রহমান ও তালহাজ পাশে থাকা পুকুরে পড়ে যায়। তখন রাফি দৌঁড়ে এসে রহমান ও তালহাজের বাড়িতে খবর দেয়। দ্রুত পরিবারের লোকজনসহ এলাকার আরও অনেকেই পুকুরে নেমে খোঁজাখুঁজি করে।

পরে তাদের উদ্ধার করে দ্রুত নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিয়া মণ্ডল তাদের মৃত ঘোষণা করেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা