সারাদেশ

চট্টগ্রামে নতুন শনাক্ত ৮০১, মৃত্যু ১১

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৮৫ জনে।

একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮০১ জন। ফলে জেলায় এখন মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৭৫ হাজার ৩৬৩ জনে।

রোববার (২৫ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন জানান, শনিবার (২৪ জুলাই) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৭৮ জনের নমুনা পরীক্ষায় ৮০১ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। তাদের মধ্যে নগরের ৪৬৯ ও উপজেলার ৩৩২ জন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৮১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১১৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২৯ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৯ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ১১৫ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩১ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৩০ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৩৪ জন এবং অ্যান্টিজেন টেস্টে ৩২৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

সান নিউজ/এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা