সারাদেশ

টাঙ্গাইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে আমিনা (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জুলাই) দুপুরে ওই এলাকার একটি আম গাছ থেকে মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৪ বছর আগে কালিহাতী উপজেলার পুটিয়া গ্রামের নওশের আলীর ছেলে সুলতানের সঙ্গে ঘাটাইল উপজেলার বগাজান গ্রামের আমজাদ আলীর মেয়ে আমিনার বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে এক ছেলে ও এক মেয়ে সন্তানের জন্ম হয়। দুই সন্তান নিয়ে সুখেই চলছিল তাদের সংসার।

সম্প্রতি সুলতান পরকীয়া প্রেমে আসক্ত হওয়ায় প্রতিনিয়ত তাদের মধ্যে কলহের সৃষ্টি হয়। এ নিয়ে মাঝে মধ্যেই সুলতান তার স্ত্রী আমিনাকে মারধর করতেন।

গৃহবধূর মা সুফিয়া বেগম ও ভাই সাদিকুলের অভিযোগ, বেশ কিছুদিন যাবত সুলতানের সঙ্গে এক নারীর পরকীয়া চলছিল। এতে বাঁধা দেয় আমিনা। প্রায়ই এ কারণে স্বামী তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে সুলতান কলহের এক পর্যায়ে আমিনাকে বেধড়ক মারধরের পর শ্বাসরোধ করে হত্যা করেন। পরে সুলতান ও তার স্বজনরা আমিনাকে গাছের ডালে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করেছে।

তারা আরও জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যানও ঘটনাটিকে ভিন্নপথে পরিচালনা করার চেষ্টা করছেন। এ ঘটনায় অভিযোগ করা হলেও ময়না তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

নারান্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শুকুর মাহমুদ জানান, সুলতান ও আমিনার মধ্যে ঝগড়া হতো। এ কারণে আমিনা রাগের বশবর্তী হয়ে আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধী...

আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

লিভার ভালো রাখতে কী খাবেন, আর কোন খাবার এড়িয়ে চলবেন?

শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে লিভার অন্যতম। এটি শরীর থেকে ক্ষতিকর পদার্...

৫ই আগষ্ট আওয়ামিলীগের রাজনৈতিক কবর হয়ে গেছে: আবু হানিফ 

জুলাই গণঅভ্যুত্থানে কিশোরগঞ্জে ছাত্র জনতার ভূমিকা, প্রত্যাশা ও ভবিষ্যৎ শীর্ষক...

স্বাস্থ্য কমপ্লেক্সে মন্ত্রীর পরিদর্শন, কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্ব...

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়া...

‘আপনাদের নিরাশ করব না’: বাংলাদেশি দর্শকদের মধুমিতা

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার প্রথমবারের মতো বাংলাদেশের স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা