সারাদেশ

বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, লালমনিরহাট: লালমনিরহাটে জমিতে আম গাছ লাগানো নিয়ে কথা কাটাকাটি। এক পর্যায়ে শুরু হয় ভাসুর শামসুল হক ও তার পরিবারের মারধর। এতেওখোতেজা বেওয়া (৬৩) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়। নিহত খোতেজা এ মৃত সোলায়মান আলীর স্ত্রী।

শুক্রবার (৪ জুন) বিকেল ৫টায় লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের মধ্য হিরামানিক গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

এসময় নিহতের দুই ছেলে আহত হন। এ ঘটনায় কোহিনুর বেগম (২৮) নামের একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।

পুলিশ জানায়, শামসুল হক ও সোলায়মান আলী আপন ভাই। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকেলে বাড়ির পেছনে নিজ জমিতে নিহতের ছেলে আব্দুল মালেকের স্ত্রী খালেদা আক্তার আম গাছ লাগাতে গেলে তাতে বাধা দেন শামসুল। এতে কথা কাটাকাটির এক পর্যায়ে খোতেজাকে শামসুল হকের উঠানে টেনে নিয়ে তার ছেলে-মেয়ে ও ছেলের বউ সকলে মিলে মারধর শুরু করেন। এসময় মাকে বাঁচাতে আব্দুল খালেক ও মালেক এগিয়ে গেলে তাদেরও মারধর করা হয়। এরপর খোতেজার মৃত্যু হলে তারা সবাই বাড়ি ছেড়ে পালিয়ে যান।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মারুফা জামান বলেন, ‘খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে এসেছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে’।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

রাজধানী ঢাকার বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি...

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ মাসের সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক...

ইউপি প্রশাসনিক কর্মকর্তার দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন

মুন্সীগঞ্জ পোলট্রি ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি হিসেবে চরকেওয়...

ঝালকাঠিতে ছয় পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা

জীবিকার নতুন স্বপ্ন নিয়ে ঝালকাঠির ছয়টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা