সারাদেশ

দণ্ডিত দিলরুবা, পরোয়ানা বাদী শিহাবের নামে

চেক প্রত্যাখ্যানের মামলায় দিলরুবা আক্তারকে ১ মাসের সাজা দেন আদালত। কিন্তু সাজা পরোয়ানা যায় বাদী শিহাব উদ্দিনের ঠিকানায়। পুলিশ শিহাব উদ্দিনকে ধরতে গিয়ে বিষয়টি জানতে পারে।

বুধবার (২ জুন) বিকেলে চট্টগ্রামে এ ঘটনা ঘটে।

আদালত সূত্র জানায়, নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকার রূপালী ক্রেডিট কো অপারেটিভ লিমিটেডের প্রিন্সিপাল অফিসার শিহাব উদ্দিন বাদী হয়ে ২০১৯ সালে নগরীর আকবর শাহ এলাকার দিলরুবা আক্তারের বিরুদ্ধে ১ লাখ ৪৯ হাজার ৯৭২ টাকার চেক প্রত্যাখ্যানের অভিযোগে মামলা করেন। গত ৩১ মার্চ পঞ্চম যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ এ মামলার আসামি দিলরুবাকে এক মাসের সাজা দেন। আসামি পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির নির্দেশ দেন।

সাজা পরোয়ানায় লেখা আছে, আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহমেদ এটি প্রস্তুত করেন। প্রসেস নম্বর ৪৮৮/২১। এতে আসামি দিলরুবার পরিবর্তে বাদী শিহাব উদ্দিনের বিরুদ্ধে তিনি পরোয়ানাটি লেখেন। এটি বাদী শিহাবের দেওয়ানহাটের ঠিকানায় পাঠানো হয়। ডবলমুরিং থানায় যাওয়ার পর বিকেলে শিহাবকে ধরতে যায় পুলিশ।

শিহাব উদ্দিন বলেন, পুলিশ আমাকে ধরতে এলে অবাক হই। মামলার সব কাগজপত্র দেখাতে পুলিশ আমাকে গ্রেপ্তার করা থেকে বিরত থাকেন।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, বাদীর কাছ থেকে যাবতীয় কাগজপত্র দেখার পর এ বিষয়ে জিডি করা হয়।

পঞ্চম যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহমেদ বলেন, বিষয়টি ভুল হয়ে গেছে। বাদীর সঙ্গে কথা হয়েছে। আমরা ঠিক করে দেব।

আসামির পরিবর্তে বাদীর বিরুদ্ধে সাজা পরোয়ানা থানায় পাঠানোর বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা উচিত বলে মন্তব্য করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পদক এ এইচ এম জিয়া উদ্দিন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মহড়ায় অংশ নিতে ভারতে ৬ মার্কিন যুদ্ধবিমান

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা