সারাদেশ

পোশাকের টাকায় দুস্থ পরিবারকে সেলাই মেশিন উপহার

নিজস্ব প্রতিনিধি, পাবনা: ঈদের পোশাক না কিনে সেই টাকায় একটি অসহায় দু:স্থ পরিবারকে সেলাই মেশিন কিনে দিলেন পাবনার সাংস্কৃতিক কর্মী শিশির ইসলাম। তিনি পাবনার স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাঠশালা’র সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (০১ জুন) পাবনা শহরের লাইব্রেরী বাজারে প্রধান অতিথি হিসেবে পরিবারের হাতে সেলাই মেশিন তুলে দেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাদিরা ইয়াসমিন জলি।

সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মনোহরপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে শারমিন ইসলামকে এ সেলাই মেশিনটি প্রদান করা হয়।

এ সময় পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, দৈনিক সিনসা পত্রিকার সম্পাদক এসএম মাহবুব আলম, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক নীহার আফরোজ জলি, জেলা কৃষকলীগের সহ-সভাপতি আলহাজ হাবিবুর রহমান, সন্ধানী ডোনার ক্লাবের আজীবন সদস্য সাব্বির হোসেন রিপন ও পাঠশালার সাধারণ সম্পাদক শিশির ইসলাম উপস্থিত ছিলেন।

নাদিরা ইয়াসমিন জলি এমপি বলেন, একজন মানুষের উপকার হলেও এটি একটি ভাল কাজ। এভাবেই একজন একজন করে যদি আমরা একজন অসহায় মানুষের পাশে দাঁড়াই তাহলেই পাল্টে যাবে দেশ।

পাঠশালার সাধারণ সম্পাদক শিশির ইসলাম বলেন, গেলো রোজার ঈদে নিজের জন্য নতুন পোশাক না কিনে, অসহায় দু:স্থ একটি পরিবারকে সেলাই মেশিন কিনে দিতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। এভাবে অন্যরাও এগিয়ে আসবেন আশা করি।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা