সারাদেশ

নারী ইউপি সদস্যের বাড়ি থেকে গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়ার শেরপুরে সংরক্ষিত নারী ইউপি সদস্যের বাড়ি থেকে গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২। এ সময় তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

সোমবার (৩১ মে) সন্ধ্যার দিকে তাদের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা দায়েরের পর বগুড়ায় আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতাকৃত ব্যক্তিরা হলেন- উপজেলার ভবানীপুর ইউনিয়নের আশগ্রামের দশের আলীর ছেলে মিলন মিয়া (৪২), সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মহিসাচাপর গ্রামের হেলাল উদ্দীন (৪৫) ও একই গ্রামের শ্রী মন্টু চন্দ্র মাহাতো (৫০)। এর মধ্যে মিলন মিয়া ভবানীপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য হাসিনা বেগমের স্বামী বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, বেশকিছুদিন ধরেই উপজেলার ভবানীপুর ইউনিয়নের ওই সংরক্ষিত নারী সদস্যের প্রভাব খাটিয়ে তার স্বামী মিলন মিয়া মাদক কারবার চালিয়ে আসছিলেন। পাশাপাশি তিনি নিজেও মাদক সেবন করতেন। কিন্তু ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। একপর্যায়ে সোমবার বিকেলে মিলন মিয়া তার বাড়িতেই মাদকদ্রব্য বিক্রি করছিলেন। পরে র‌্যাব সদস্যরা খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে গাঁজাসহ হাতেনাতে তাদের গ্রেফতার করেছে বলে জানান তারা।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উদ্ধার হওয়া গাঁজাসহ গ্রেফতারকৃতদের থানায় সোপর্দ করার পর র‌্যাবের কর্মকর্তা মোশতাক হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। পরে গ্রেফতার ব্যক্তিদের বগুড়ায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা