সারাদেশ

মোবাইল কিনে না দেয়ায় কিশোরের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, পাবনা: পাবনা সাঁথিয়ায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবা-মার ওপর অভিমান করে গলায় ফাঁস নিয়ে আসিফ হোসেন (১৮) নামে এক কিশোর আত্মহত্যার করেছেন।

সোমবার (৩১ মে) বিকেল তিনটার দিকে উপজেলার নন্দনপুর ইউনিয়নের ভাটু খান মাহমুদপুর গ্রামে আত্মহত্যার ঘটনাটি ঘটে।

মৃত্য আসিফ ওই গ্রামের দিনমুজুর সাইদ ফকিরের ছেলে। পেশায় আসিফ ভ্যান চালক ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েকদিন ধরেই আসিফ তার বাবা সাইদের কাছ থেকে একটি এন্ড্রয়েট মোবাইল ফোন কিনে দেবার বায়না ধরে। কিন্তু দরিদ্র বাবার অভাবের সংসারের কারণে ছেলেকে মোবাইল কিনে দিতে পারেনি ।

সোমবার দুপুরে বাড়িতে কেউ না থাকায় তাদের নিজ ঘরের আঁড়ার সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। কিছু সময় পর তার মা হাসি খাতুন তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে প্রতিবেশিরা এসে তাকে উদ্ধার করে দ্রুত সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা আরও জানান, এলাকায় শিক্ষার্থী এবং শিশু কিশোররা মোবাইলে ভিডিও গেমস খেলায় ব্যাপকভাবে আসক্ত হয়ে পরেছে। একারণেই আজকের এই আত্মহত্যার ঘটনাটি ঘটেছে বলে তারা মনে করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা