সারাদেশ

বঙ্গবন্ধু সেতুর ওজন স্টেশন বিকল, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর ওপরসহ পর পর তিনটি পৃথক দুর্ঘটনা, সেতুর ওজন স্টেশন বিকল ও সেতুতে টোল আদায় বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়। এতে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে মহাসড়কের এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার অংশে থেমে থেমে করেছে।

মঙ্গলবার (১ জুন) ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত ঢাকা-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কে ধীরগতিতে পরিবহন চলাচল করেছে। এতে কোথাও কোথাও যানজটের সৃষ্টি হয়েছে। তবে বেলার বাড়ার সঙ্গে সঙ্গে পরিবহন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার ভোরে বঙ্গবন্ধু সেতুর পূর্ব ওজন স্টেশনের স্কেল মেশিন বিকল হওয়ায় সেখান দিয়ে ট্রাক চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ট্রাকের সারি দীর্ঘ হয়ে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে ভোর সাড়ে ৫টার দিকে এলেঙ্গা-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের ১৭ নং ব্রিজের কাছে একটি কার্ভাডভ্যান অজ্ঞাত একটি গাড়িকে ধাক্কা দেয়।

এরপর সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব-এলেঙ্গা মহাসড়কের ১৩ নং ব্রিজের কাছে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়। এ ছাড়া সকাল সাড়ে ৮টার দিকে বঙ্গবন্ধু সেতুর ওপর উত্তরবঙ্গগামী লেনের ৪৮ নম্বর পিলারের কাছে একটি কার্ভাডভ্যানের পেছনে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে দুটি যানবাহনের তিনজন গুরুতর আহত হয়। পরে সেতু কর্তৃপক্ষ আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

এদিকে সকাল সাড়ে ৮টা থেকে সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে টোল সিস্টেম বিকল হওয়ায় সেতুতে টোল আদায় বন্ধ থাকে। ফলে সেতুর দুই পাড়ে পরিবহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে পরিবহনের চাপ কমে চলাচল স্বাভাবিক হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জেওএম তৌফিক আজম জানান, বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ থাকায় এবং সেতুর ওপর সহ মহাসড়কে পর পর কয়েকটি দুর্ঘটনার ফলে পরিবহনের চাপ ছিল। বিশেষ করে উত্তরবঙ্গগামী লেনে পরিবহনের চাপ ছিল বেশি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা