সারাদেশ

চার দিন পর মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, পাবনা : নিখোঁজের চারদিন পর পাবনা সদর উপজেলার ভাড়ারা এলাকা থেকে বেলাল হোসেন নামের এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মুকুল হোসেন নামের একজনকে আটক করেছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহ উদ্ধার ও জড়িতকে আটক করা হয়। নিহত বেলাল পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার চোরমপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে ও শ্রীকোল ফুরকানিয়া মাদ্রাসার ছাত্র ছিল।

আর আটক মুকুল হোসেন আতাইকুলা থানার চোরমপুর গ্রামের আব্দুল হাই এর ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গেল ৯ ফেব্রুয়ারি বেলা ১২টার দিকে বেলাল হোসেন তার বাবার অটোভ্যান গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা সদর উপজেলার ভাড়ারা মসজিদের পাশের ক্যানেলে কচুরিপানার ভেতর একটি মরদেহ ভাসতে দেখে পুলিশ কে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ ও ক্যানেলের পাশ থেকে অটোভ্যান গাড়িটি উদ্ধার করে। খবর পেয়ে নিখোঁজ বেলালের স্বজনেরা থানায় গিয়ে মরদেহটি বেলালের বলে সনাক্ত করে।

কি কারণে বেলালকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। তদন্ত চলছে।


সান নিউজ/এসআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা