সারাদেশ

আখাউড়ার ভোটকেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সামগ্রী   

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচন রোববার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনী সামগ্রী স্ব-স্ব ভোটকেন্দ্রে পৌঁছে দেয়া হয়েছে।

শনিবার সকালে উপজেলা পরিষদ থেকে নির্বাচন কর্মকর্তার উপস্থিতিতে পৌরসভার ১১টি ভোটকেন্দ্রের জন্য ১১২টি ভোটিং মেশিন স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের দায়িত্বে পাঠানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এসব নির্বাচনী সামগ্রী কেন্দ্রগুলোতে পৌঁছে দেয়।

আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জহুরুল আলম বলেন, একটি উৎসবমুখর
নির্বাচন উপহার দিতে সবরকম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য পুলিশ, র‌্যাব, বিজিবিসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। প্রতিটি ভোটকেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত আখাউড়া পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ২৮৯০৫। পুরুষ ভোটার ১৪২৩০ ও নারী ভোটার ১৪৬৭৫। ইভিএম পদ্ধতিতে আখাউড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে ৪ জন, ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা