সারাদেশ

বগুড়ার ৫ পৌরসভায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : আগামী ৩০ জানুয়ারি বগুড়ার ৫ পৌরসভার নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী মেয়র ও কাউন্সিলর ২২৮ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। পৌর নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণবিধি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে প্রতীক বরাদ্দ করা হয়।

সোমবার (১১জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শহরের জেলা নির্বাচন কার্যালয় মিলনায়তনে এ সভায় শিবগঞ্জ ও ধুনটের প্রার্থীদের প্রতীক দেয়া হয়। এছাড়া পৃথকভাবে নন্দীগ্রাম, কাহালু ও গাবতলী নির্বাচন অফিসেও সভা অনুষ্ঠিত হয়।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহবুব আলম শাহ্ সভায় সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন- শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেস আলী, শিবগঞ্জ থানার ওসি এসএম বদিউজ্জামান, ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা, শিবগঞ্জ পৌর মেয়র প্রার্থী তৌহিদুর রহমান মানিকসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এতে জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, বগুড়ায় অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

শেষে ৫ পৌরসভার ১৯ মেয়র, সংরক্ষিত ওয়ার্ডের ৫৫ জন ও সাধারণ ওয়ার্ডের ১৫৪ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ করা হয়। তৃতীয় ধাপে বগুড়ার ধুনট, শিবগঞ্জ, নন্দীগ্রাম, কাহালু ও গাবতলী পৌরসভায় ব্যালটে ভোট গ্রহণ হবে।

সান নিউজ/এম/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা