সারাদেশ

পদ্মাসেতুর ৪ হাজার ৫০ মিটার দৃশ্যমান

শরীয়তপুর প্রতিনিধি:

পদ্মা সেতুতে বসানো হয়েছে ২৭তম স্প্যান। এতে দৃশ্যমান হলো সেতুর ৪ হাজার ৫০ মিটার। সকালে (২৮ মার্চ) শরীয়তপুরের জাজিরা প্রান্তে সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের ওপর বসানো হয় স্প্যানটি।

সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর জানান, সকাল সোয়া ৯টার দিকে স্প্যানটি বসানোর কাজ সম্পন্ন হয়। গত শুক্রবার (২৭ মার্চ) মুন্সীগঞ্জের মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি ২৭ ও ২৮ নম্বর পিলারের কাছে নিয়ে রাখা হয়।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, মার্চ মাসে বিকালের দিকে নদীর আবহাওয়া খারাপ থাকে। তাই স্প্যান বসানোর জন্য একদিন বাড়িয়ে দু’দিন করে সময় ধরা হয়েছে। একদিনে স্প্যান পিলারের কাছে নেওয়া হবে। পরদিন বসানো হবে।

তিনি আরও জানান, এরই মধ্যে মাওয়ার কনস্ট্রাকশন ইয়ার্ডে আরও দু’টি স্প্যান আনা হয়েছে। বর্তমানে মোট ৩৯টি স্প্যান রয়েছে প্রকল্প এলাকায়। এরই মধ্যে সেতুর ৪১টি পিলারের কাজ শেষ। বাকি একটির কাজ চলমান রয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা