সারাদেশ

সুরক্ষা নিশ্চিত না করে জুমায় না যাওয়ার আহ্বান

সান নিউজ ডেস্ক:

করোনা প্রতিরোধ সুরক্ষা নিশ্চিত ছাড়া জুমার নামাজে না যেতে আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশের বিশিষ্ট আলেম-ওলামাদের পরামর্শ অনুযায়ী আজ শুক্রবার জুমাসহ সব জামাতে মুসল্লিদের উপস্থিতি সীমিত রাখার এবং ভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষা নিশ্চিত না করে মসজিদে গমন না করার আহ্বান জানানো হয়।

২৬ মার্চ বৃহস্পতিবার ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীনের পাঠানো এক বার্তায় এমটা বলা হয়।

করোনাভাইরাসের কারণের সৃষ্ট পরিস্থিতিতে ২৭ মার্চ শুক্রবার জুমার নামাজকে ঘিরে দেশের আলেম-ওলামাদের পরামর্শ অনুযায়ী মুসল্লিদের প্রতি এই বিশেষ আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বৈশ্বিক মহামারিতে পরিণত করোনাভাইরাসের কারণে সৌদি আরবসহ মুসলিম দেশগুলো জনসমাগমে নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিছু কিছু দেশ মসজিদের বদলে বাসায় নামাজ আদায়েও উৎসাহিত করছে। এমনকি জুমা আদায়ও সীমিত করেছে অনেক দেশ।

এরই ধারাবাহিকতায় গত ২০ মার্চ ইসলামিক ফাউন্ডেশন মুসল্লিদের বাসায় অজু করে সুন্নত নামাজ পড়ে জুমার নামাজ আদায়ে মসজিদে আসার আহ্বান জানায়।

২২ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালনেও ফাউন্ডেশনের পক্ষ থেকে সতর্কতার স্বার্থে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বাসায় করার আহ্বান জানানো হয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা