সারাদেশ

সিলেটের বাবুলকে জাপায় স্বাগতম : জি এম কাদের

নিজস্ব প্রতিনিধি, সিলেট : জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মুহাম্মদ কাদের পার্টিতে সিলেটের রাজনীতিবিদ, দৈনিক একাত্তরের কথার প্রকাশক ও ফিজা অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম বাবুলকে স্বাগত জানিয়েছেন।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে ঢাকার বনানীর পার্টি অফিসে নজরুল ইসলাম বাবুলের জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জি এম কাদের বাবুলকে স্বাগত জানান।

এসময় বিরোধী দলীয় উপনেতা বলেন, জাতীয় পার্টিতে নজরুল ইসলাম বাবুলকে স্বাগতম ও শুভেচ্ছা। তার যোগদান পার্টিকে আরও শক্তিশালী করবে বলেই আমার বিশ্বাস।

এসময় সিলেট বিভাগজুড়ে জাতীয় পার্টির ভীত আরও মজবুতের প্রত্যাশা ব্যক্ত করে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, সিলেটে জাতীয় পার্টির কার্যক্রম পরিচালনায় তিনি তার মেধা ও যোগ্যতা অনুযায়ী খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেই আমি মনে করি। তাকে পেয়ে আমরা আরও সমৃদ্ধ হলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী। জাতীয় পার্টি নেতা আব্দুল বশির লস্করের পরিচালনায় অনুষ্ঠানে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য শরিফুল ইসলাম চেন্টু ও ফয়সল চিশতি, চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ।

এছাড়াও জাতীয় পার্টির বিভিন্নস্তরের নেতাকর্মীরা যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

শুরু হচ্ছে ফায়ার ম্যারাথন-১০২ এর রেজিস্ট্রেশন

‘Run & Rise for Humanity, Recall 102’ স্লোগানকে সামনে রেখে আন...

মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

রাজধানীর বিমানবন্দর থানার মামলায় অবসরপ্রাপ্ত মেজর...

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী আমিনুল হক

দেশের ক্রীড়াঙ্গনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তনের আভাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতি...

বাংলাদেশের সংবিধানে সংস্কারে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন: ইইউ রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্র...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা