সারাদেশ

কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের দুই নেতার পদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিরূপ মন্তব্য করায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতিসহ দুই ছাত্রলীগ নেতার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আজাদ হোসেন মৃধা এর সত্যতা নিশ্চিত করেছেন।

তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে সাময়িকভাবে সাংগঠনিক পদ স্থগিত করার আদেশের কথা বলা হয়েছে।

গতকাল সোমবার রাতে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আজাদ হোসেন মৃধা ও সাধারণ সম্পাদক মাসুম শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদ স্থগিতপ্রাপ্তরা হলেন- কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিলন মোল্যা ও স্কুল বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম রুহুল।

ওই পত্রে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃলা শৃঙ্খলা ও সংগঠন পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিলন মোল্যা ও স্কুল বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম রুহুলের সাংগঠনিক পদ সাময়িক ভাবে স্থগিত করা হলো।

তাদের বিরুদ্ধে তদন্ত করে ছাত্রলীগে থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সুপারিশ করা হলো।

এ বিষয়ে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আজাদ হোসেন মৃধা সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে সাংবাদিকদেরকে জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

সান নিউজ/বকু/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা