যশোরে ট্রেনের ধাক্কায় ট্রাক চালকের মৃত্যু, ট্রেন চলাচল বন্ধ
সারাদেশ

যশোরে ট্রেনের ধাক্কায় ট্রাক চালকের মৃত্যু, ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিনিধি, খুলনা : যশোরের মুড়লি রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কা লেগে ট্রাক চালক নিহত ও হেলপার আহত হয়েছেন। খুলনা থেকে সব ধরণের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রেল পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ট্রাক বেনাপোল যাচ্ছিল। এদিকে রাজশাহী থেকে ছেড়ে আসা কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি মুড়লি রেলক্রসিং পৌছালে টিক তখনই ট্রাকটি ট্রেন লাইনে উঠে যায়। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে যায় এবং চালক আকবর আলী (৪৫) ঘটনাস্থলেই নিহত হন এবং হেলপার আহত হন। ট্রাক চালক আকবর আলী চাঁপাইনবানগঞ্জ শহরের মৃত সাজ্জাদ হোসেনের ছেলে। আহত হেলপার অচেতন অবস্থায় থাকায় তার পরিচয় জানা যায়নি।

স্টেশন মাস্টার আয়নাল হোসেন জানান, ঘটনার পর থেকে সব ধরণের ট্রেন চলাচল বন্ধ রয়েছে । সংঘর্ষে ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্থ হয়েছে।খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানান।

রেল যোগাযোগ চালু হতে সময় লাগবে বলেও জানান আয়নাল হোসেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা