সারাদেশ

নারায়ণগঞ্জে আগুনে পুড়ে বাবা-মেয়ে নিহত

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুনে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন গৃহবধূ।

শনিবার (২১ নভেম্বর) রাত ৮ টায় ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার সরদার বাড়িতে এ ঘটনা ঘটে।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দাপা ইদ্রাকপুর সরদার বাড়ির আনোয়ার হোসেনের ভাড়াবাসায় একটি রুমে দীপায়ন সরকার (৩৫) তার স্ত্রী পপি সরকার (৩০) ও শিশু কন্যা দিয়া রানী সরকার (৫) বসবাস করতেন। আগুনে পরিবারের ৩ জনই দগ্ধ হয়েছেন। বাড়ির পাশ্বর্বতী লোকজন এগিয়ে এসে তাদের ৩ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাতে দীপায়ন সরকার ও তার মেয়ে দিয়া রানী সরকার মারা যায়।

তিনি আরও জানান, পপি সরকারের অবস্থাও আশঙ্কাজনক। এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা