সারাদেশ

রাঙ্গামাটির অর্থনীতির মূল চালিকা শক্তি কাপ্তাই হ্রদ : প্রাণিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : কাপ্তাই হ্রদে এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি মাছ উৎপাদন হয়েছে। ভবিষ্যতে এ উৎপাদন যাতে আরো বেশি বাড়ানো যায় সে ব্যাপারে নির্দিষ্ট কিছু পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম শনিবার (৩১ অক্টোবর) দুপুরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, নদী উপকেন্দ্র রাঙামাটি শাখা অফিসে মৎস্য কর্মকর্তাদের সঙ্গে অভ্যন্তরীণ আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, কাপ্তাই হ্রদ শুধু পাহাড়ি জেলা রাঙামাটির সম্পদ নয়। এটা পুরো দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। এর রক্ষণাবেক্ষণ, দূষণ রোধ এবং দখলদারিত্ব সব ব্যাপারে অবগত আছি। যত দ্রুত সম্ভব, হ্রদটিকে জঞ্জালমুক্ত করা হবে। কারণ হ্রদটির উপর হাজার-হাজার জেলে সম্প্রদায়, মৎস্য ব্যবসায়ীরা নির্ভরশীল। পুরো জেলার অর্থনীতির মূল চালিকা শক্তি হলো কাপ্তাই হ্রদ। সরকার প্রতিবছর এ হ্রদের মৎস্য আহরণ থেকে কোটি টাকার রাজস্ব আদায় করে। তাই হ্রদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হবে।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তৌফিকুল আরিফ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান কাজী হাসান মাহমুদ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ, রাঙামাটি বিএফডিসি ব্যবস্থাপক লে. কমান্ডার তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান।

এর আগে মন্ত্রী সকালে রাঙামাটিতে আসার পর তাকে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অর্নার দেওয়া হয়। এরপরই মন্ত্রী বিএফডিসি রাঙামাটি শাখা ও বিএফআরআই রাঙামাটি শাখা অধিদপ্তরগুলোর কার্যক্রম পরিদর্শন করেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা