সারাদেশ

হালদার মৎস্য সম্পদ রক্ষায় কাজ করছে সরকার : প্রাণী সম্পদ মন্ত্রী 

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি বলেন, হালদা নদী জাতীয় সম্পদ, হালদা নদীর জৈববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের পাশাপাশি হালদা পাড়ের বাসিন্দা ও প্রশাসনের কর্মকর্তাদের নিরলসভাবে কাজ করতে হবে। প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে গত বৎসর ডিম ছাড়ার মৌসুমে গত কয়েক বৎসরের রের্কডের তুলনায় বেশী পরিমান ডিম ছাড়ার পেছনে রাউজান হাটহাজারী উপজেলা প্রশাসন, রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরী ও হালদা পাড়ের বাসিন্দাদের পরিশ্রমের ফসল।

তিনি আরো বলেন, হালদা নদীর জৈববৈচিত্র রক্ষায় সরকার কাজ করছে। হালদা নদীর জৈববৈচিত্র্য রক্ষায় সরকারের সকল কার্যক্রমকে এলাকার সকল শ্রেনী পেশার মানুষকে সহায়তা করতে হবে। হালদা পাড়ের জেলে, মৎস্যজীবিদের বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে। হালদা নদীর পাড়ে রাউজান-হাটহাজারী এলাকায় অচল হ্যাচারীগুলো মেরামত করা হবে।৩০ অক্টোবর শুক্রবার সকালে হালদা নদী পরিদর্শনকালে রাউজান - হাটহাজারী উপজেলার প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় এলাকার বাসিন্দাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।নগরীর মোহরা কালুর ঘাট এলাকা থেকে বোটযোগে হালদা নদীর প্রায় ৩০ কিলোমিটার এলাকা পরির্দশন করেন মন্ত্রী।

চট্টগ্রাম জেলা মৎস্য অফিসার ফারহানা লাভলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মৎস্য মন্ত্রনালয়ের সচিব রওনক মাহমুদ, মৎস্য মন্ত্রনালয়ের মহাপরিচালক কাজী শামস আফরোজ, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন, গড়দুয়ারা ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ, উত্তর মার্দ্রাসা ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ, হাটহাজারী উপজেলা কৃষক লীগ নেতা আলাউদ্দিন, রাউজান উপজেলা মৎস্য অফিসার পিযুষ প্রভাকর, হাটহাজারী উপজেলা মৎস্য অফিসার আজাহার উদ্দিন।

মৎস্য মন্ত্রী শ.ম রেজাউল করিমের সাথে মতবিনিময়কালে রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল তার বক্তব্যে বলেন, হালদা রক্ষা ও গবেষনার নামে নগরীর অভিজাত হোটেলে সভা সেমিনার না করে হালদা নদীর পাড়ের বাসিন্দাদের নিয়ে হালদা রক্ষায় মতবিনিময় করলে ভাল সুফল পাওয়া যাবে।

সান নিউজ/জেএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

 সারজিসও ছাত্রলীগ করতেন: জামায়াত নেতা  

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

স্বাস্থ্য সচিবকে সব হাসপাতালে সার্কুলার জারি করতে হবে: হাইকোর্ট

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সরকারি ও বেসরকারি সব হাসপাতাল এবং ক্লিনিকে জরুরি চিক...

র‍্যাবের পরিবর্তে নতুন বাহিনী, কী আছে খসড়া আইনে? 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যা...

নদীদূষণ রোধে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে: প্রধানমন্ত্রী

ঢাকাসহ দেশের নদীগুলোর দূষণ রোধে দ্রুত কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের নির্দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা