সারাদেশ

নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে পালিত

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় নাইক্ষ্যংছড়ি থানা'র উদ্যোগে কমিনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নাইক্ষ্যংছড়ি থানা'র পুলিশের আয়োজনে থানা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা'র চত্বরে এক আলোচনা সভা ও অনুষ্ঠানে মিলিত হয়।

থানা'র অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেনের এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যন ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ।

তিনি বলেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ দূর করতে পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে এবং ন্যায় পরায়ণতার সাথে কাজ করতে হবে। সুন্দর পুলিশিং ব্যবস্থা গড়তে হবে।

উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আব্দুল সত্তার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাইক্ষ্যংছড়ি স্বাস্হ্য কমপ্লেক্সের কর্মকর্তা আবু জাফর মো: সেলিম, নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) বিল্লাল হোসেন সিকদার,

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যন তসলিম ইকবাল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ইমরান,

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমন, দৌছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন হাবীব উল্লাহ, নাইক্ষ্যংছড়ি থানার সেকেন্ড অফিসার এস,আই নুরুল ইসলাম, এসআই জাফর ইকবাল চৌধুরী,

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হামিদ,সাধারণ সম্পাদক ভা: জাহাঙ্গীর আলম কাজল, অর্থ-সম্পাদক আমিনুল ইসলাম( আমিন) দপ্তর ও প্রচার সম্পাদক জয়নাল আবদ্দীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম মুমু, ঘুমধুম ইউনিয়নের কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ডা: মো; শাহজাহান, সোনাইছড়ি ইউনিয়নের কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মো: বশির,বাইশারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো:আবু জাফর প্রমূখ।

এ ছাড়াও র‌্যালি ও আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কমিউনিটি পুলিশিং সদস্য ও পুলিশ সদস্য, সাংবাদিক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সান নিউজ/জেএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

স্বাস্থ্য সচিবকে সব হাসপাতালে সার্কুলার জারি করতে হবে: হাইকোর্ট

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সরকারি ও বেসরকারি সব হাসপাতাল এবং ক্লিনিকে জরুরি চিক...

র‍্যাবের পরিবর্তে নতুন বাহিনী, কী আছে খসড়া আইনে? 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা