ছবি: সান নিউজ
সারাদেশ

ওয়াজ মাহফিল নিয়ে এনসিপি নেত্রীর বিরূপ মন্তব্যে প্রতিবাদ সমাবেশ

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ওয়াজ মাহফিলের আয়োজনকে কেন্দ্র করে এনসিপির দক্ষিণ অঞ্চলের সংগঠক অ্যাড. মনজিলা ঝুমার বিরূপ মন্তব্যের প্রতিবাদ সমাবেশ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে রসুলপুর এলাকাবাসীর উদ্যোগে মসজিদসংলগ্ন মাঠে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৮ ডিসেম্বর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড রসুলপুর এলাকায় ওয়াজ মাহফিলের নামে বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করছে—ফেসবুক লাইভে এসে এমন মন্তব্য করেন মনজিলা ঝুমা। সমাজের গণ্যমান্য ব্যক্তিরা জানান, ওয়াজ মাহফিলটি সম্পূর্ণ এলাকার উদ্যোগে আয়োজন করা একটি ধর্মীয় অনুষ্ঠান। কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির সঙ্গে এর সম্পৃক্ততা নেই। সমাজের সদস্যরা স্বেচ্ছায় অর্থ সহযোগিতা করে প্রতি বছরের মতো এবারও মাহফিলের আয়োজন করেন। কোনোভাবেই চাঁদাবাজি বা জোরপূর্বক অর্থ নেওয়ার ঘটনা ঘটেনি।

এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, মনজিলা ঝুমার ভিত্তিহীন ও অসত্য মন্তব্যে পুরো এলাকার সুনাম ক্ষুণ্ণ হয়েছে। তারা বলেন, “আমরা নিজেরাই স্বেচ্ছায় টাকা দিয়ে মাহফিল করি; এখানে চাঁদাবাজির প্রশ্নই আসে না। মিথ্যা অপবাদ দিয়ে তিনি আমাদের সামাজিকভাবে হেয় করেছেন।”

এ বিষয়ে স্থানীয় আমেনা বেগম বলেন, “আমি নিজেও ১ হাজার টাকা দিয়েছি। কারো কাছ থেকে জোর করে টাকা নেওয়া হয়নি। চাঁদাবাজির অপবাদ সম্পূর্ণ মিথ্যা— আমরা এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই।”

রসুলপুর সমাজ পরিচালনা কমিটির সভাপতি মো. রোকন উদ্দিন নাসির বলেন, “আমরা প্রতিবছর সমাজের মানুষের স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে ওয়াজ মাহফিল করে থাকি। কারো কাছ থেকে জোর করে টাকা নেওয়ার অভিযোগ নেই। মনজিলা ঝুমা আমাদের সমাজের কেউ নন। তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজ আখ্যা দিয়ে ফেসবুকে লাইভ করেছেন। তার ওই পোস্ট ডিলিট করতে হবে এবং লাইভেই প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।”

সমাজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া বলেন, “আমাদের সমাজে সব ধর্মীয় অনুষ্ঠানই স্বেচ্ছাশ্রমে হয়। এবারও সমাজের মানুষ যে যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছে। কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপ নেই। কিন্তু আমাদের শান্তিপূর্ণ সমাজকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত করা হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।”

মসজিদের পেশ ইমাম মো. হাফিজুল ইসলাম শিকদার বলেন, “এলাকার মানুষ নিজেরাই স্বেচ্ছায় ওয়াজ মাহফিলের আয়োজন করেন। রাজনৈতিক প্রতিহিংসা থেকে বিএনপিকে চাঁদাবাজির অপবাদ দেওয়া হয়েছে। আমরা মনজিলা ঝুমার ভিত্তিহীন বক্তব্যের তীব্র নিন্দা জানাই এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করি।”

এসময় রসুলপুর এলাকার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন এবং প্রতিবাদে একাত্মতা প্রকাশ করেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

নৌ শক্তি বাড়াতে ভারতের বড় উদ্যোগ

চীনের বৃহত্তম নৌবহর সম্প্রসারণ এবং পাকিস্তানের চীনা নির্মিত আধুনিক আক্রমণাত্ম...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

গ্যাস সংকটে ভোগান্তি, বন্ধ সিএনজি স্টেশন

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকটের প্রভাব পড়েছে সিএনজি ফিলিং স...

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা