ছবি: সান নিউজ
সারাদেশ

সকলের জন্য দরজা উন্মুক্ত থাকবে: খাগড়াছড়ি জেলা প্রশাসক

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

খাগড়াছড়ি জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার সাদাত বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ভেবেই আমি এ জেলায় কাজ করে যেতে চাই, এখানকার মানুষ খুবই আন্তরিক ও পারস্পরিক আস্থা ও শ্রদ্ধাশীল বলে মন্তব্য করেছেন।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরের দিকে মাটিরাঙা উপজেলা অডিটোরিয়ামে প্রশাসনের সকল দপ্তর প্রধান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, আত্মীয় সম্পর্ক নিয়েই আমি এ জেলায় কাজ করে যেতে চাই, এখানকার মানুষ খুবই আন্তরিক, আপনাদের সুপরামর্শ প্রয়োজন, সকলের সঠিক ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া হবে। যেকোনো বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয় সব সময় উন্মুক্ত থাকবে আপনাদের সেবায়।

এই জেলায় শিক্ষার হার বৃদ্ধির জন্য যা যা করা প্রয়োজন সবই করা হবে বলে জানান তিনি।

বক্তারা বলেন, এখানে উৎপাদিত পণ্য যথাযথভাবে সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন, মাটিরাঙা বাজারে কোলে ঘেঁষে বয়ে চলা খালের উপর শোভাবর্ধনের জন্য রাস্তা তৈরি, দেশে যে কোনো দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের সতর্ক অবস্থান এবং পার্বত্য এলাকায় অনেক সম্পদ রয়েছে— সেই প্রাকৃতিক সম্পদকে কাজে লাগানোর আহ্বান জানান বক্তারা।

এসময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের মাটিরাঙা পৌর সভাপতি মো. আবুল হাশেম, জামায়াতে ইসলামী’র উপজেলা আমির মাওলানা আবদুল জলিল, হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা হারুনুর রশীদ আজিজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাটিরাঙা উপজেলা সভাপতি মাওলানা মো. দেলোয়ার হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসেন মিয়াজী, সকল দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা