ছবি: সংগৃহীত
সারাদেশ

টেকনাফে মাছ ও ট্রলারসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

সান নিউজ অনলাইন

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার থেকে সাত জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে যাওয়ার।

বুধবার (২৯ অক্টোবর) টেকনাফের কে কে পাড়ার জেলে ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

ইমাম হোসেন জানান, টেকনাফের কে কে পাড়া ঘাট থেকে কয়েকটি ট্রলার সাগরে মাছ ধরতে যাওয়ার পরে মঙ্গলবার সন্ধ্যার পর একপর্যায়ে জাহাজ আরাকান আর্মির কবলে পড়ে। এরপর আরাকান আর্মির সদস্যরা মাছ ও ট্রলারসহ ৭ জেলেকে ধরে নিয়ে যায়।

টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ এ বিষয়ে বলেন, টেকনাফের কে কে পাড়ার শাওনের মালিকানাধীন হামিদ মাঝির পরিচালিত একটি ট্রলার সাগরে মাছ শিকার শেষে ঘাটে ফিরছিল। পথে মিয়ানমারের আরাকান আর্মির সদস্যদের হাতে ৭ জেলে আটক হন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী গণমাধ্যমকে বলেন, “একটি ট্রলারসহ সাত জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর স্থানীয়দের মাধ্যমে শুনেছি। ঘটনার ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে বিজিবি ও কোস্টগার্ডের সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।”

মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্কে এসব জেলেদের ছবি-সংবলিত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের জলসীমা অতিক্রম করায় মঙ্গলবার সন্ধ্যায় মাছ ধরার ট্রলারটি আটক করেছে আরাকান আর্মির উপকূলীয় নিরাপত্তা উপইউনিট। ট্রলার থেকে তিনটি মাছ ধরার জাল এবং বিভিন্ন প্রজাতির প্রায় ২৬০ কেজি মাছ উদ্ধার করা হয়েছে।

সান নিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা