ছবি: সংগৃহীত
সারাদেশ

ব্যানার টানানোকে কেন্দ্র করে চট্টগ্রামে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

সান নিউজ অনলাইন 

চট্টগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যানার টানানোকে কেন্দ্র করে সংগঠনের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. সাজ্জাদ (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। সংঘর্ষে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

চট্টগ্রাম, ২৮ অক্টোবর, ২০২৫ রবিবার দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার সৈয়দ শাহ রোডের মদিনা আবাসিক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, সংঘর্ষের সময় গুলির শব্দও শোনা যায়।

নিহত সাজ্জাদ কুমিল্লার মুরাদনগর থানার হিরাকান্দা এলাকার মো. আলমের ছেলে। তিনি নগরের বাকলিয়া থানার তক্তারপুল এলাকার বিসমিল্লাহ টাওয়ারে পরিবারসহ বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যানার টানানো ও খুলে ফেলা নিয়ে চট্টগ্রাম মহানগর যুবদলের নেতা এমদাদুল হক বাদশা ও বোরহান উদ্দিনের অনুসারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সৈয়দ শাহ রোডে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের ছবিসহ একটি ব্যানার টানান বোরহান উদ্দিন। রাতের বেলায় বাদশার অনুসারীরা সেটি খুলে ফেলার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় গুলি চালানোর ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানান। এতে সাজ্জাদ গুলিবিদ্ধ হন এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক বলেন, “মো. সাজ্জাদ নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তার বুকে গুলির চিহ্ন রয়েছে। আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।”

নিহতের বড় ভাই ইমরান বলেন, “রাত ২টার দিকে আমার মার ফোনে খবর আসে হাসপাতালে যেতে। সেখানে গিয়ে দেখি সাজ্জাদ মারা গেছে। আমি তখন বাসায় ছিলাম না, কখন সে বের হয়েছে তা জানি না।”

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাকে সম্প্রতি বিভিন্ন অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছিল বলে দলীয় সূত্রে জানা গেছে।

বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, “ব্যানার টানানো নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়েছি। একজন নিহত হয়েছেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।”

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা