সংগৃহীত ছবি
সারাদেশ

বেনাপোলে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত 

বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে বাংলাদেশ ভারত সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: পুকুর থেকে লুট হওয়া রাইফেল উদ্ধার

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে বেনাপোল আইসিপি ক্যাম্পের মেইন পিলার ১৮/৮ এস এর শূন্য লাইনে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানান বেনাপোল আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ আব্দুল কাদের।

কোম্পানি কমান্ডার পর্যায়ের এই পতাকা বৈঠক বিজিবির প্রতিনিধিত্ব করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ আব্দুল কাদের।অপরদিকে বিএসএফের প্রতিনিধিত্ব করেন কলকাতা ০৫ বিএসএফ ব্যাটালিয়নের পেট্রাপোল ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর সুনীল কুমার।

বুধবার বেনাপোল আইসিপি ক্যাম্পের অধীনস্থ গাতীপাড়া পোষ্টের বিপরীতে ভারতের জয়ন্তীপুর মিজান মোল্লার বাড়ির পাশে বিএসএফ কর্তৃক দুই ফিট উচ্চতার সিমেন্টের খুঁটি স্থাপন করাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর পরিপেক্ষিতে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি পক্ষ থেকে আলোচনা করলে প্রতি উত্তরে বিএসএফ এর কোম্পানি কমান্ডার জানান,ভারতীয় সিভিল আমিন দ্বারা ব্যক্তি মালিকানা জমি অংশীদার বন্টনের জন্য সীমানা নির্ধারণ করার জন্য সিমেন্টের খুঁটি স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন: জাজিরায় বিএনপির পরিচিতি সভা

বিজিবি কোম্পানি কমান্ডার বলেন, এখন থেকে সীমান্ত এলাকায় কোন উন্নয়ন ও সংস্কারমূলক কাজ শুরু করার আগে বিজিবিকে অবগত করে অনুমতি পেলে কাজ করবেন বিএসএফ। বিএসএফ সীমান্তে কোন কাজ শুরু করার আগে বিজিবিকে অবগত করে অনুমতি পেলে কাজ শুরু করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।

এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সীমান্তে বিজিবি- বিএসএফ এখন থেকে কোন সংস্কার ও উন্নয়ন কাজ করার আগে উভয় পক্ষ অনুমতি নিয়ে কাজ করার আহবান জানানো হয়। এছাড়াও সীমান্তে কোন উস্কানিমূলক কাজকর্ম থেকে বিরত থাকার কথা জানানো হয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা