সংগৃহীত ছবি
সারাদেশ

পুকুরে মিলল শিশু ফাহাদের লাশ

জেলা প্রতিনিধি: ভোলা জেলায় নিখোঁজ হওয়ার ৩ দিন পর পুকুর থেকে আব্দুল্লাহ আল ফাহাদ (২) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: জাহিন স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভোলা সদর পৌরসভা ৮নং ওয়ার্ডের পিটিআই আদর্শপাড়া মহল্লার মো. এমরান হোসেন বাড়ির পেছনের পুকুর থেকে শিশু ফাহাদের লাশ উদ্ধার করে তার স্বজনরা।

এর আগে, গত শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে নিজ বাড়ির সামনের রাস্তা থেকে নিখোঁজ হয় শিশু ফাহাদ। এরপরের দিন শিশুটির পরিবার ভোলা সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে।

আরও পড়ুন: বাসচাপায় প্রাণ গেলো দুই বন্ধুর

শিশুর স্বজনরা জানান, শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে শিশু ফাহাদ তার মায়ের সঙ্গে নিজ বসতঘর থেকে রাস্তায় বের হয়। মা-ছেলে ঘর থেকে বেরিয়ে প্রয়োজনীয় কাজ সেরে বাসার দিকে ফিরে যাওয়ার সময় মা পেছনে ফিরে তাকিয়ে দেখেন শিশুটি তার পেছনে নেই। গত ৩ দিন ধরে ভোলার বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে কোথাও পাওয়া যায়নি।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত হোসেন পারভেজ বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি শিশুটি পানিতে ডুবে মারা গেছে। তবে শিশুটি নিখোঁজ ছিল। এ বিষয়ে নিখোঁজ শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করেছিল।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা