সংগৃহীত ছবি
সারাদেশ

শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি বন্ধ

জেলা প্রতিনিধি: কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করেছে বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ১১টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এই বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।

আরও পড়ুন: গ্যাসের চাপ কম থাকবে কয়েকদিন

বিআইডব্লিউটিসি জানায়, শুক্রবার রাত থেকে নদী ও এর আশপাশের এলাকাজুড়ে প্রচণ্ড কুয়াশা দেখা দেয়। এরপর ধীরে ধীরে এই কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নদীপথে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১১টা থেকে নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন জানান, কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে এ সময় কোনো ফেরি নদীতে আটকা পড়েনি। কুয়াশা কেটে গেলে পুনঃরায় এই ফেরি চলাচল স্বাভাবিক রাখা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা